News71.com
 Bangladesh
 27 Feb 24, 05:49 PM
 130           
 0
 27 Feb 24, 05:49 PM

আগামীকাল বুধবার থেকে খুলছে মিয়ানমার সীমান্তের ৫ প্রাথমিক বিদ্যালয়॥

আগামীকাল বুধবার থেকে খুলছে মিয়ানমার সীমান্তের ৫ প্রাথমিক বিদ্যালয়॥

নিউজ ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির মধ্যে চলমান সংঘাতের জের ধরে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে প্রায় ২৩ দিন বন্ধ থাকার পর আগামী বুধবার (২৮ ফেব্রুয়ারি) থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পাঁচ প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে জেলা প্রশাসন।সীমান্তের বাসিন্দারা জানান, সীমান্ত পরিস্থিতি অনেক দিন শান্ত থাকার পর গত রোববার রাত ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত রাখাইন রাজ্যের কয়েকটি স্থানে থেমে থেমে গোলাগুলি, মর্টার শেল নিক্ষেপ ও ভারী অস্ত্রের বিকট শব্দ শোনা গেছে এপারে।

বিশেষ করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, কক্সবাজারের উখিয়ার পালংখালী, টেকনাফ সদর, হোয়াইক্যং, হ্নীলা ও সাবরাং ইউনিয়নের সীমান্তে মাঝে মধ্যে গুলির শব্দ ভেসে আসে। তবে আতঙ্ক তেমন নেই।গত ২ ফেব্রুয়ারি রাত থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তুমব্রু রাইট ও লেফট ক্যাম্প নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সংঘর্ষ শুরু হয়। দুই থেকে তিনদিন লড়াইয়ের পর বিজিপিকে হটিয়ে তুমব্রু রাইট ক্যাম্প ও ঢেঁকিবনিয়া সীমান্ত চৌকি দখলে নেয় বিদ্রোহীরা। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে উখিয়া ও টেকনাফের দিকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন