News71.com
 Bangladesh
 27 Feb 24, 05:46 PM
 98           
 0
 27 Feb 24, 05:46 PM

চীন, নেপাল ও ভারতের মধ্যেকার সম্পর্কের ভূ-রাজনৈতিক পরিবর্তন॥

চীন, নেপাল ও ভারতের মধ্যেকার সম্পর্কের ভূ-রাজনৈতিক পরিবর্তন॥

নিউজ ডেস্কঃ দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক গতিশীলতায় এ অঞ্চলের দেশগুলির মধ্যেকার সম্পর্কের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। এরমধ্যে চীন, নেপাল এবং ভারতের মিথস্ক্রিয়ার কথা বিশেষ ভাবে বলতে হয়। এই দেশগুলোর মধ্যে থাকা ত্রিপক্ষীয় সম্পর্কটি বেশ জটিল। ঐতিহাসিক বন্ধন, ভৌগোলিক বাস্তবতা এবং সমসাময়িক কৌশলগত স্বার্থ এই সম্পর্ককে আজকের এই রূপ দিয়েছে। চীন ও নেপাল যত কাছাকাছি আসছে, এই অংশীদারিত্ব ভারতের জন্য তত বহুমুখী চ্যালেঞ্জ ও প্রভাব তৈরি করছে। যদিও ঐতিহ্যগতভাবে দক্ষিণ এশিয়ায় প্রভাবশালী অবস্থানে রয়েছে ভারত।

বর্তমানে এই সম্পর্কের গতিশীলতা বোঝার জন্য চীন ও নেপালের মধ্যেকার সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট দিয়ে শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন ও নেপালের মধ্যে প্রাচীন কাল থেকে শুরু করে একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। এই দুই দেশ বাণিজ্য, সংস্কৃতি এবং বৌদ্ধধর্মের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত ছিল। সিল্ক রোডের মাধ্যমে নিজেদের মধ্যে অর্থনীতি, সংস্কৃতি ও ধর্মীয় ধারণা প্রবাহিত হয়েছে।ঐতিহাসিকভাবে নেপাল তার দুই বৃহৎ প্রতিবেশী ভারত ও চীনের মধ্যে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার নীতি ধরে রেখেছে। এই ভারসাম্য বজায় রাখা এখন নেপালের বৈদেশিক নীতির একটি ভিত্তিতে পরিণত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন