
নিউজ ডেস্কঃ জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত একদিন বাড়ানো হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কোর কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২২ ফেব্রুয়ারি অনলাইনে অনুষ্ঠিত তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নিয়েছে কোর কমিটি। আগের ঘোষণা অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১ মিনিট থেকে ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারতেন। তবে ভর্তির আবেদন চলাকালীন কারিগরি ত্রুটির কারণে একদিন আবেদন কার্যক্রম বিঘ্নিত হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে কোর কমিটির সভায় ভর্তিচ্ছুদের সুবিধার্থে আবেদনের সময়সীমা আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত একদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়।