News71.com
 Bangladesh
 23 Feb 24, 11:42 PM
 127           
 0
 23 Feb 24, 11:42 PM

সরকার আমাকে জেলে পাঠাতে পারে॥ জার্মান গণমাধ্যমকে ড. ইউনূস

সরকার আমাকে জেলে পাঠাতে পারে॥ জার্মান গণমাধ্যমকে ড. ইউনূস

নিউজ ডেস্কঃ নিজের কারাবাসের আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। জার্মানির সাপ্তাহিক ডি সাইট নামের একটি পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা প্রকাশ করেন তিনি। এছাড়া বাংলাদেশের সরকার প্রধানকে নিয়েও নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। সাক্ষাৎকারটি গত মঙ্গলবার প্রকাশিত হয়।সাক্ষাৎকারে ইউনূস বলেন, পরিস্থিতি খুবই উদ্বেগজনক, খুবই দুঃখজনক। আমাদের অফিসগুলো অজ্ঞাত ব্যক্তিরা দখলে নিয়ে নিয়েছে। এক সপ্তাহ আগে আমাদের সামাজিক ব্যবসা সংস্থাগুলির সদর দফতর যে ভবনে সেখানে প্রায় ৩৫ জনের একটি দল প্রবেশ করে। তারা নিরাপত্তারক্ষীদের পাশ কাটিয়ে ভেতরে ঢুকে আমাদের আটটি কোম্পানি দখলের ঘোষণা দেয়। রাত ৯টা পর্যন্ত আমাদের কর্মীদের বের হতে দেয়নি তারা। রাতে ভবন থেকে বের হওয়ার সময় তারা অফিসগুলোতে নিজেদের তালা ঝুলিয়ে দেয়। পরের দিন সকালে তারা আবার ফিরে আসে এবং কোম্পানির কর্মীদের প্রবেশ করার জন্য তালা খুলে দেয়। আস্তে আস্তে তারা আরো আগ্রাসী হয়ে উঠছে।

প্রফেসর ইউনূসের কাছে জানতে চাওয়া হয় এই মানুষরা কারা? এর উত্তরে তিনি বলেন, আমি যে ব্যাংকটি প্রতিষ্ঠা করেছিলাম সেই ব্যাংকের পাঠানো লোক হিসাবে তারা নিজেদের পরিচয় দেয়। আমাকে ২০১১ সালে ওই ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছিল। যারা ভবন দখল নিয়েছে তারা সরকারের লোক কিনা এমন প্রশ্নের জবাবে ইউনূস বলেন, আমি এমনটা বলতে পারি না। আমি যা জানি তা হলো, আমরা পুলিশে ফোন করেছিলাম কিন্তু আমরা কোনো সাহায্য পাইনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন