
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করতে চায় বিশ্বব্যাংক। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক এমন প্রস্তাবনা দিয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, ‘ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেয়। তাঁরা আমাদের আর্থিক সহযোগিতা করতে চায়।’
কোন বিষয়ে আর্থিক সহযোগিতা করতে চায়—জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, ‘যেকোনো বিষয়ে। কোনো অ্যাসিসটেন্স প্রয়োজন আছে কি না জানতে চেয়েছে। আমরা বলেছি, আমাদের অ্যাসিসটেন্স প্রয়োজন নেই। আমাদের সরকার টাকা দেয়। অন্যদের কাছ থেকে আমরা টাকা নেই না। তারা সহযোগিতা করতে চাইলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাধ্যমে প্রস্তাব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’