News71.com
 Bangladesh
 20 Feb 24, 11:24 PM
 141           
 0
 20 Feb 24, 11:24 PM

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে॥

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে॥


নিউজ ডেস্কঃ ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা এনসিটিবি প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা, ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মতো শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানিয়েছেন, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে অক্টোবরে। ওরা তিন মাস সময় কম পাবে। তাই ওদের সিলেবাসটা কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন