News71.com
 Bangladesh
 20 Feb 24, 11:24 PM
 101           
 0
 20 Feb 24, 11:24 PM

১৫ দিনের যানজটের কবলে পড়তে যাচ্ছে ঢাকা॥বিকল্প রুট ব্যবহারের পরামর্শ

১৫ দিনের যানজটের কবলে পড়তে যাচ্ছে ঢাকা॥বিকল্প রুট ব্যবহারের পরামর্শ

নিউজ ডেস্কঃ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত শুরু হবে পোস্তগোলা সেতু (বুড়িগঙ্গা-১) সংস্কার কাজ। সেতুর সংস্কার কাজ চলাকালে ঢাকাসহ আশেপাশের ২১ জেলায় যাতায়াতে অতিরিক্ত যানজটের সম্ভাবনা রয়েছে। গত রবিবার (১৮ ফেব্রুয়ারি) সড়ক ও জনপথ অধিদপ্তর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ বলা হয়েছে, পোস্তগোলা সেতুর (বুড়িগঙ্গা সেতু-১) সংস্কারকাজ ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ চলমান থাকবে। এ অবস্থায় সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ থাকায় ওই সড়কে চলাচলকারী যানবাহনের বিকল্প সড়ক ব্যবহারের সাধারণ নির্দেশিকা দেওয়া হয়েছে।

বরিশাল ও খুলনা বিভাগের সব জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী থেকে দেশের অন্যত্র যানবাহনগুলোকে ঢাকা মহানগরীতে (ডিএমপি) প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে দৌলতদিয়া, পাটুরিয়া, নবীনগর, আমিনবাজার, গাবতলী এ রুট অনুসরণ করতে বলা হয়েছে। সায়েদাবাদের পরিবর্তে গাবতলীতে যাত্রীবাহী বাস থামবে বলে জানানো হয়েছে। ঢাকা বিভাগের অন্য জেলায় (ঢাকা আংশিক), মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল (আংশিক) যানবাহন যাতায়াতের জন্য দৌলতদিয়া, পাটুরিয়া, নবীনগর, বাইপাইল, চন্দ্রা, ভোগড়া চৌরাস্তা হয়ে এশিয়ান হাইওয়ে ব্যবহার করে যাতায়াত করতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন