News71.com
 Bangladesh
 20 Feb 24, 11:23 PM
 100           
 0
 20 Feb 24, 11:23 PM

এস আলম গ্রুপের অর্থপাচার নিয়ে তদন্ত চলছে ॥ বিএফআইইউ প্রধান

এস আলম গ্রুপের অর্থপাচার নিয়ে তদন্ত চলছে ॥ বিএফআইইউ প্রধান


নিউজ ডেস্কঃ এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস। অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের কেন্দ্রীয় সংস্থা বিএফআইইউ’র ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এস আলম গ্রুপের অভিযোগ নিয়ে সংস্থার সর্বশেষ পদক্ষেপ জানতে চান সাংবাদিকরা। উত্তরে মাসুদ বিশ্বাস বলেন, ‘সর্বশেষ আদালত থেকে যে রায় এসেছে, সে অনুযায়ী আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা সে কাজগুলো করছি।’ গতবছরের এস আলম গ্রুপের দুর্নীতি নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এর দুদিন পর ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন একজন আইনজীবী। প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম সিঙ্গাপুরে ‘কমপক্ষে এক বিলিয়ন ডলারের ব্যবসায়িক সাম্রাজ্য’ গড়ে তুলেছেন। যদিও বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তরে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এ সংক্রান্ত কোনো অনুমতি তিনি নেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন