News71.com
 Bangladesh
 18 Feb 24, 11:49 PM
 127           
 0
 18 Feb 24, 11:49 PM

আওয়ামী লীগকে সরিয়ে আবারও নির্বাচন হবে॥দাবি মঈন খানের

আওয়ামী লীগকে সরিয়ে আবারও নির্বাচন হবে॥দাবি মঈন খানের


নিউজ ডেস্কঃ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার অংশ হিসেবে সরকার বিএনপিকে নিষিদ্ধের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেন, যেকোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আওয়ামী লীগকে সরিয়ে পুনরায় নির্বাচন হবে। রবিবার তাঁতী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ক্ষমতাসীনরা বিরোধী দলকে নিশ্চিহ্ন করার খেলায় মেতেছেন। এজন্য বিএনপিকে নিষিদ্ধ করার অপচেষ্টা করছেন তারা।ক্ষমতাসীনরা গণতন্ত্রকে হরণ করেছে অভিযোগ করে তিনি বলেন, ৭ জানুয়ারি শুধু বিএনপি ভোটাররা নয়, আওয়ামী লীগের ভোটাররাও ভোট দেননি। ৭ জানুয়ারি নির্বাচনের নামে প্রহসন করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন