News71.com
 Bangladesh
 18 Feb 24, 11:45 PM
 133           
 0
 18 Feb 24, 11:45 PM

জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে ছেড়ে রওশন এরশাদের কাছে বাবলা॥

জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে ছেড়ে রওশন এরশাদের কাছে বাবলা॥

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাও জিএম কাদেরকে ছেড়ে রওশন এরশাদের দলে ভিড়লেন। ইতিপূর্বে যারাই রওশন এরশাদের দিকে ধাবিত হয়েছেন তারা সবাই জিএম কাদেরের জাপা থেকে অব্যাহতিপ্রাপ্ত হলেও বাবলা সেচ্ছায় যোগ দিলেন রওশন এরশাদের দলে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রওশন এরশাদের গুলশানস্থ এক সংবাদ সম্মেলনে প্রকাশ্যে আসেন সৈয়দ আবু হোসেন বাবলা। এসময় বাবলা বলেন, 'রওশন এরশাদের নেতৃত্বে নতুন উদ্যােমে জাতীয় পার্টি গঠন করবো। সারাদেশে ওয়ার্ড ইউনিট পর্যায়ে শক্তিশালী করার জন্য কাজ করবো। আমরা জানতাম, নিজের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অথচ, আজ দেখতে পারছে এখানে দেশের চেয়ে দল বড়, আর দলের চেয়ে নিজে বড়, আর নিজের চেছে স্ত্রী বড়।'সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সাবেক বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, রওশন অনুসারী জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, গোলাম সারোয়ার মিলন, ইয়াহিয়া চৌধুরীসহ বিভিন্নস্তরের নেতাকর্মী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন