News71.com
 Bangladesh
 18 Feb 24, 07:03 PM
 94           
 0
 18 Feb 24, 07:03 PM

সাংবাদিকদের আয়কর মামলায় মালিক পক্ষের বক্তব্য শুনবেন আপিল বিভাগ ।। পরবর্তী তারিখ ২১ এপ্রিল

সাংবাদিকদের আয়কর মামলায় মালিক পক্ষের বক্তব্য শুনবেন আপিল বিভাগ ।। পরবর্তী তারিখ ২১ এপ্রিল

নিউজ ডেস্কঃ সংবাদপত্রে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের আয়কর প্রান্তিক সুবিধা হিসেবে মালিক পক্ষ দেবেন এ সংক্রান্ত হাইকোর্ট রায় বিষয়ে আনা লিভ টু আপিলে নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) বক্তব্য শুনবেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ বেঞ্চ বিষয়টি নিয়ে হাইকোর্ট রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনা পৃথক লিভ টু আপিল শুনানিতে নোয়াবের বক্তব্য শুনবেন বলে আজ আদেশ দেন। নোয়াবের সভাপতি ও সাধারণ সম্পাদককে এ বিষয়ে নোটিশ ইস্যু করতে বলা হয়েছে। আগামী ২১ এপ্রিল আইনজীবীর মাধ্যমে নোয়াবকে বক্তব্য আদালতে উপস্থাপন করতে বলা হয়েছে।আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট ব্যারিস্টার সালাহউদ্দিন দোলন। তাকে সহযোগিতা করেন এডভোকেট এস.এম মাহিদুল ইসলাম সজিব, এডভোকেট তোফায়েল আহমদ ও দিদারুল আলম দিদার। 

রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি এটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। সিনিয়র এডভোকেট ব্যারিস্টার সালাহউদ্দিন দোলন বলেন, সাংবাদিক ও সংবাদকর্মীদের আয়কর এবং আনুতোষিক সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সুপারিশ অবৈধ ঘোষণার  হাইকোর্ট রায়ের পক্ষে আমরা বক্তব্য পেশ করেছি। বিষয়টি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সংক্ষুব্ধ হওয়ার কোন কারণ নেই বলে দাবী করেন তিনি। সাংবাদিকদের আয়কর সাংবাদিকরাই প্রদান করে থাকেন। প্রাপ্ত সুযোগ সুবিধার অনুকূলে সাংবাদিক ও প্রেস শ্রমিকদের যে আয়কর হয় তা প্রান্তিক সুবিধা বা প্রিঞ্জ বেনেফিট হিসেবে প্রদান করেন মালিকপক্ষ বা কর্তৃপক্ষ। এটি অষ্টম ওয়েজবোর্ড পর্যন্ত বহাল ছিল। নবম ওয়েজবোর্ডও তা বহাল রেখে সুপারিশ করে।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন