News71.com
 Bangladesh
 18 Feb 24, 06:45 PM
 138           
 0
 18 Feb 24, 06:45 PM

তিন দিনের সফর শেষে প্রধানমন্ত্রী আজ রাতে মিউনিখ ত্যাগ করবেন

তিন দিনের সফর শেষে  প্রধানমন্ত্রী আজ রাতে মিউনিখ ত্যাগ করবেন

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখে তিন দিনের সরকারি সফর শেষে আজ রাতে দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তিনি মিউনিখ নিরাপত্তা সম্মেলন-২০২৪-এ যোগ দিতে জার্মানী আসেন।প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দর থেকে রাত ৯টা ১০ মিনিটে (স্থানীয় সময়) ছেড়ে যাওয়ার কথা রয়েছে। জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন।

আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। প্রধানমন্ত্রী ১২ তম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারী সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখ এসে পৌঁছান। সেখানে অবস্থানকালে শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি তিনি বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কি, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন