News71.com
 Bangladesh
 18 Feb 24, 01:43 PM
 132           
 0
 18 Feb 24, 01:43 PM

গাজার ঘটনাকে গণহত্যা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিন্দা॥

গাজার ঘটনাকে গণহত্যা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিন্দা॥


নিউজ ডেস্কঃ গাজার ঘটনাকে গণহত্যা বলে নিন্দা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গাজায় এখন যা ঘটছে তা গণহত্যা। ফিলিস্তিনি জনগণের বেঁচে থাকার এবং তাদের নিজস্ব রাষ্ট্রের অধিকার রয়েছে। জার্মানিতে ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে শনিবার (১৭ ফেব্রুয়ারি) তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। শনিবার তুর্কি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জোর দিয়ে বলেন, বাংলাদেশ সবসময়ই গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে। গাজায় যা ঘটছে, আমি মনে করি এটি একটি গণহত্যা। আমরা কখনই এটিকে সমর্থন করি না।'

প্রধানমন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক বিষয়, গাজার জনগণের বেঁচে থাকার অধিকার আছে। আমাদের উচিত তাদের সাহায্য করা এবং এই আক্রমণ ও যুদ্ধ বন্ধ করা।ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বাসিন্দাদের জন্য বাংলাদেশ সহায়তা পাঠিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বিশ্বকে 'ভুক্তভোগী শিশু, নারী ও ফিলিস্তিনের জনগণকে' সমর্থন ও সাহায্য করার আহ্বান জানান। দক্ষিণ গাজার রাফা শহরে পরিকল্পিত ইসরায়েলি অভিযান সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনোই এ ধরনের আক্রমণকে সমর্থন করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন