
নিউজ ডেস্কঃ গ্রামীণ ব্যাংকের কোনো সহযোগী প্রতিষ্ঠানে নোবেল পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মালিকানা বা শেয়ার নেই। তিনি এখন আর এসব প্রতিষ্ঠানের কেউ নন। যথাযথ আইন মেনেই গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত সাত প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। ১৬ প্রতিষ্ঠানের বাকিগুলোর নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়েও তথ্য এবং প্রক্রিয়া যাচাইয়ের কাজ চলছে। আজ শনিবার বিকেলে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাইফুল। গত বৃহস্পতির ড. মুহাম্মদ ইউনূস এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তাদের আটটি প্রতিষ্ঠান জবরদখল করেছে গ্রামীণ ব্যাংক। এসব প্রতিষ্ঠান তিনি ব্যবসার মুনাফা দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন। এসব প্রতিষ্ঠান তিনি ব্যবসার মুনাফা দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন। ড. ইউনূসের সেই অভিযোগের জবাব দিতে আজ সংবাদ সম্মেলন ডাকে গ্রামীণ ব্যাংক।