
নিউজ ডেস্কঃ তথ্যপ্রযুক্তির ও যোগাযোগের কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় অপরাধীদের অপরাধের ধরন পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, ‘মাঠ পর্যায়ে যে সকল অপরাধ সংঘটিত হতো এখন সেটি ছাড়াও তথ্য প্রযুক্তির ও যোগাযোগের কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় প্রচলিত অপরাধের ধরণ যেমন পরিবর্তিত হয়েছে তেমনি ডিজিটালাইজড পদ্ধতির অপরাধ যোগ হয়েছে।’
শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীতে পুলিশ স্টাফ কলেজে ‘মাস্টার অব অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট’ শীর্ষক মাস্টার্স প্রোগ্রামের ৮ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।আইজিপি বলেন, ‘পুলিশ উচ্চতর শিক্ষা ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে সকল অপরাধ মোকাবেলায় কাজ করে যাচ্ছে। কারণ, বৈশ্বিক অপরাধের প্রভাবে বাংলাদেশেও সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদের মতো অপরাধ যুক্ত হয়েছে।