News71.com
 Bangladesh
 16 Feb 24, 08:27 PM
 124           
 0
 16 Feb 24, 08:27 PM

কোকা-কোলা বাংলাদেশকে কিনে নিল তুরস্কের কোম্পানি॥

কোকা-কোলা বাংলাদেশকে কিনে নিল তুরস্কের কোম্পানি॥


নিউজ ডেস্কঃ কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেডকে (সিসিবিবি) কিনে নিচ্ছে তুরস্কের কোকা-কোলা আইসেক (সিসিআই)। বাংলাদেশের কোম্পানিটির শতভাগ শেয়ার কেনার বিষয়ে এরই মধ্যে দুই পক্ষের চুক্তি সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে সিসিআই। চুক্তি অনুযায়ী, দায়দেনা বাদ দিয়ে মোট ১৩ কোটি মার্কিন ডলারের (১ হাজার ৪৩০ কোটি টাকার সমান) বিনিময়ে কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেসের ১০০ ভাগ শেয়ার অধিগ্রহণ করবে তুরস্কের কোম্পানি।

দ্য কোকা-কোলা কোম্পানির সাবসিডিয়ারি সিসিআই ইন্টারন্যাশনাল হল্যান্ড বিভি (সিসিআইএইচবিভি) প্রধান প্রত্যক্ষ শেয়ারহোল্ডার হিসেবে অধিগ্রহণ করবে। এই কোম্পানি সিসিআইয়ের মালিকানাধীন।সিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা করিম ইয়াহি বিবৃতিতে বলেছেন, ‘আমরা সিসিবিবি অধিগ্রহণের চুক্তি করে আনন্দিত। এই চুক্তি ভবিষ্যতের সম্ভাবনাময় বাজারে প্রবেশের দারুণ সুযোগ হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন