News71.com
 Bangladesh
 15 Feb 24, 08:00 PM
 197           
 0
 15 Feb 24, 08:00 PM

অপরাধ রোধে ক্যামেরায় গোটা দেশ ঘিরে ফেলতে চায় পুলিশ॥

অপরাধ রোধে ক্যামেরায় গোটা দেশ ঘিরে ফেলতে চায় পুলিশ॥

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরসহ সারা দেশের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায় ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসছে। এসব সিসি ক্যামেরা বসাতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে এসব ক্যামেরার ফুটেজ দিতে হবে পুলিশকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠি থেকে জানা গেছে, এই সিসি ক্যামেরা বসানোর ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারসহ সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

ওই চিঠি থেকে জানা গেছে, গত বছরের অক্টোবরে আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ঢাকা মহানগরসহ সারা দেশের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায় নিজ উদ্যোগে সিসি ক্যামেরা বসানোর অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট ভবন ও জানমালের নিরাপত্তার স্বার্থে ওই সিসিটিভির ফুটেজ যাতে প্রয়োজনে নিকটস্থ থানা-পুলিশ পেতে পারে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ জানানোর সিদ্ধান্তও নেওয়া হয়। ওই চিঠিতে সই করেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মাদ রাশেদ হোসেন চৌধুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন