News71.com
 Bangladesh
 14 Feb 24, 10:48 AM
 171           
 0
 14 Feb 24, 10:48 AM

আগামী কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা॥অংশ নিচ্ছে ২০ লাখেরও বেশী শিক্ষার্থী

আগামী কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা॥অংশ নিচ্ছে ২০ লাখেরও বেশী শিক্ষার্থী


নিউজ ডেস্কঃচলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার থেকে। এবারের পরীক্ষা শুরু হবে বাংলা ১ম পত্র দিয়ে। পরীক্ষা শেষ হবে আগামী ১২ মার্চ। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সহায়তায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) 'কুইক রেসপন্স টিম' প্রস্তুত থাকবে। যে কোনো অসুবিধা মোকাবিলা করতে এ টিমের সদস্যরা প্রস্তুত থাকবেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এবার এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাতে অংশ নেবে। তিন হাজার ৭০০ কেন্দ্রে হবে এ পরীক্ষা। এদিকে এসএসসি শিক্ষার্থীদের প্রতি শিক্ষা বোর্ড থেকে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে ও দুই পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন