News71.com
 Bangladesh
 14 Feb 24, 09:42 AM
 102           
 0
 14 Feb 24, 09:42 AM

রাজবাড়ী থেকে আজ ভারতে যাবে ওরস স্পেশাল ট্রেন॥

রাজবাড়ী থেকে আজ ভারতে যাবে ওরস স্পেশাল ট্রেন॥

নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের জোড়া মসজিদের ১২৩তম ওরস শরিফ উপলক্ষে রাজবাড়ী থেকে ছেড়ে যাবে একটি ওরস স্পেশাল ট্রেন। আজ বুধবার রাত ১০টায় রাজবাড়ী রেলস্টেশন থেকে ২৪টি বগিতে দুই হাজার দুই শর বেশি যাত্রী নিয়ে ট্রেনটি ভারতের উদ্দেশে যাত্রা করবে। ওরস শেষে ট্রেনটি আগামী সোমবার রাজবাড়ীতে ফিরে আসবে। ১৯০২ সাল থেকে বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে এই ওরস স্পেশাল ট্রেন চলাচলের ব্যবস্থা করে আসছে। তবে করোনাভাইরাস মহামারিতে ২০২১ ও ২০২২ সালে ট্রেনটি চলাচল করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন