News71.com
 Bangladesh
 13 Feb 24, 10:02 PM
 148           
 0
 13 Feb 24, 10:02 PM

মার্চেই অনুষ্ঠিত হবে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা॥

মার্চেই অনুষ্ঠিত হবে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা॥

নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা শুরু হতে পারে মার্চ মাসের তৃতীয় সপ্তাহে। এই ধাপে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের নিয়োগ প্রার্থীরা অংশগ্রহণ করবেন।মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (প্রাগম) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাগম এক কর্মকর্তা জানান, এসএসসি পরীক্ষার পরপরই সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এই লক্ষ্য নিয়ে সম্প্রতি প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে। এসএসসি পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। এর পরপরই তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এখনও পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্বাচন করা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন