News71.com
 Bangladesh
 13 Feb 24, 10:00 PM
 151           
 0
 13 Feb 24, 10:00 PM

কম খরচের সব প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী॥

কম খরচের সব প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী॥


নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজন— এমন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প গ্রহণের পাশাপাশি যেগুলোতে কম অর্থ খরচ হয়, সেগুলো দ্রুত শেষ করার জন্য মন্ত্রণালয়গুলোকে তাগিদ দিয়েছেন। তিনি বলেন, ‘আর্থসামাজিক উন্নয়নের জন্য যে প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য, সেগুলো আমাদের নিতে হবে। প্রকল্প বাছাই করার সময় সে বিষয়টা আমাদের একটু দেখা দরকার, যাতে আমরা লক্ষ্যটা অর্জন করতে পারি।’

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতিত্বকালে দেওয়া প্রারম্ভিক ভাষণে একথা বলেন। তিনি বলেন, ‘যেসব প্রকল্প অল্প খরচ করলেই দ্রুত শেষ হয়ে যাবে, সেগুলো সম্পন্ন করে ফেলা উচিত। তাহলে আমরা আবার নতুন প্রকল্প নিতে পারবো। কিছু কিছু প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে আমার মনে হয়, সেগুলোও দ্রুত সম্পন্ন করা উচিত। কারণ, দ্রুত শেষ না করলে খরচ যেমন বাড়ে, তেমনই অহেতুক কালক্ষেপণ হয়, সেটা যেন আর না হয়।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন