News71.com
 Bangladesh
 13 Feb 24, 09:43 PM
 91           
 0
 13 Feb 24, 09:43 PM

একনেকে ৪৪৫৩ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন

একনেকে ৪৪৫৩ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন

নিউজ ডেস্কঃ  আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের মেয়াদে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভায় ৪ হাজার ৪৫৩ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ৩ হাজার ৯০৯ কোটি টাকা। সংস্থার নিজস্ব তহবিল থেকে অর্থায়ন ২৮৯ কোটি ৫৮ লাখ টাকা এবং বিদেশি ঋণ ও অনুদান থেকে পাওয়া যাবে ২৫৪ কোটি ৪৩ লাখ টাকা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই ৯ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভাশেষে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার সাংবাদিকদের ব্রিফ করেন।  তিনি জানান, নতুন অনুমোদিত ৯টি প্রকল্পে ব্যয় হবে ৪ হাজার ৪৫৩ কোটি ১ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৯০৯ কোটি টাকা। সংস্থার নিজস্ব অর্থায়ন ২৮৯ কোটি ৫৮ লাখ টাকা এবং বিদেশি ঋণ ও অনুদান ২৫৪ কোটি ৪৩ লাখ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন