News71.com
 Bangladesh
 10 Feb 24, 02:52 PM
 132           
 0
 10 Feb 24, 02:52 PM

গোল্ডকে ফরমাল ইকোনমিতে আনতে হবে॥প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা

গোল্ডকে ফরমাল ইকোনমিতে আনতে হবে॥প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা

নিউজ ডেস্ক: সঠিক তথ্য বের করে দেশের স্বর্ণকে হোয়াইট বা ফরমাল ইকোনমিতে আনতে পারলে জুয়েলারি শিল্পের অনেক সমস্যা সমাধান হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ‘জুয়েলারি শিল্প বিকাশে অর্থায়নের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সালমান এফ রহমান বলেন, গোল্ড সেক্টরের অনেক কিছু ইনফরমাল ইকোনমিতে বা ব্ল্যাক মার্কেটে আছে। এগুলোর আগে সঠিক ডাটা বের করে দেশের গোল্ডগুলোকে হোয়াইট বা ফরমাল ইকোনমিতে আনতে হবে। তারপর সুন্দর পলিসি সাপোর্ট পেলে এই সেক্টরের বেশির ভাগ সমস্যা সমাধান হয়ে যাবে।

তিনি বলেন, পলিসি সাপোর্ট চাইলে দুই ধরনের পলিসি প্রয়োজন। কারণ, ডমেস্টিক মার্কেট এবং আন্তর্জাতিক মার্কেটের জন্য পলিসি আলাদা হবে। তাই জুয়েলারি সেক্টরের ব্যবসায়ীদের সিদ্ধান্ত নিতে হবে কোন মার্কেটের জন্য সরকারের কাছ থেকে পলিসি চান তারা। তা না হলে এই দুই মার্কেটের জন্য এক প্রকার দ্বন্দ্ব তৈরি হবে।রপ্তানির বিষয়ে সালমান এফ রহমান বলেন, গোল্ড মার্কেটের সম্ভাবনা অনেক হলেও, এখনো রপ্তানির দিকে যাওয়ার মতো হয়নি। আগে ডমেস্টিক মার্কেট ভালো করে গোছাতে হবে। অভ্যন্তরীণ বাজার গোছানোর পরে রপ্তানির দিকে গেলে এই সেক্টর টেকসই হবে বলে মন্তব্য করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন