News71.com
 Bangladesh
 04 Feb 24, 11:08 AM
 104           
 0
 04 Feb 24, 11:08 AM

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির দায়ে ১২ কর্মকর্তার সংশ্লিষ্টতা চিহ্নিত॥

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির দায়ে ১২ কর্মকর্তার সংশ্লিষ্টতা চিহ্নিত॥


নিউজ ডেস্কঃ আট বছর আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার সরিয়ে নিয়েছিল হ্যাকাররা। ওই ঘটনায় করা মামলার তদন্ত এখন পর্যন্ত শেষ হয়নি। যদিও সিআইডি বলছে, তাদের তদন্ত শেষ পর্যায়ে। তদন্ত–সংশ্লিষ্ট সূত্র বলছে, সুইফট সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা সংরক্ষণে অবহেলা ও গাফিলতির কারণে হ্যাকাররা দেশের রিজার্ভের টাকা সরিয়ে নিতে সক্ষম হয়েছে। এ ক্ষেত্রে দায়িত্বে অবহেলা ও গাফিলতির জন্য কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নরসহ ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তার দায় পেয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি।

তৎকালীন গভর্নর ও নির্বাহী পরিচালকের বাইরে বাকি কর্মকর্তারা তখন ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ, অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং, আইটি অপারেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগ, পেমেন্ট সিস্টেম বিভাগ এবং ব্যাক অফিস অব দ্য ডিলিংস রুমের কর্মকর্তা ছিলেন। তাঁদের কেউ সার্ভার কক্ষ খোলা রেখে, কেউ ইন্টারনেট সংযোগ দিয়ে, কেউবা অনুপস্থিত থেকে প্রকারান্তরে হ্যাকারদের সুযোগ করে দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন