News71.com
 Bangladesh
 04 Feb 24, 11:04 AM
 115           
 0
 04 Feb 24, 11:04 AM

ইস্যুভিত্তিক কর্মসূচি নিয়ে আন্দোলনে থাকবে বিএনপি॥

ইস্যুভিত্তিক কর্মসূচি নিয়ে আন্দোলনে থাকবে বিএনপি॥

নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টানা আন্দোলন করেও সরকার পতন কিংবা নির্দলীয় সরকারের দাবি আদায় করতে পারেনি বিএনপি ও সমমনারা। তবু এই আন্দোলন অব্যাহত রাখতে চায় দলটি। এর সঙ্গে ইস্যুভিত্তিক কর্মসূচি বাড়িয়ে ধীরে ধীরে রাজপথে শক্ত অবস্থান তৈরি করার চেষ্টা করবে। একই সঙ্গে দল পুনর্গঠনেও মনোযোগ দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন নীতিনির্ধারকরা। বিএনপির শীর্ষ পর্যায়ের সূত্র জানায়, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বুঝেশুনে সামনের দিকে এগোতে চায় তারা। অর্থাৎ যেকোনো কর্মসূচি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হবে।

বিএনপি বলছে, গণমানুষের দাবি এবং আশা-আকাঙ্ক্ষা থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই নির্বাচনের পর কিছুদিন বিরতি দিয়ে সারা দেশে সাংগঠনিক সব পর্যায়ে কালো পতাকা মিছিল পালন করা হয়েছে। এ ধরনের বিক্ষোভ কর্মসূচির মধ্যে থাকতে চায় তারা। দলের একজন গুরুত্বপূর্ণ নেতা সংবাদ মাধ্যমকে বলেছেন, গত কয়েক দিনে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়নি। শীর্ষ পর্যায়ের নেতারা নতুন কর্মসূচি নিয়ে ভাবছেন। এখন আসন্ন রোজার মাসকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গুচ্ছ কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন