News71.com
 Bangladesh
 04 Feb 24, 10:46 AM
 138           
 0
 04 Feb 24, 10:46 AM

সহসা বিদায় নিচ্ছে না শীত॥ চলতি মাসেই আরও দু’টি শৈত্যপ্রবাহের শঙ্কা

সহসা বিদায় নিচ্ছে না শীত॥ চলতি মাসেই আরও দু’টি শৈত্যপ্রবাহের শঙ্কা

নিউজ ডেস্কঃ বৃষ্টিতে কুয়াশা কেটে সূর্যালোকের উত্তাপে গত তিন দিন ঢাকাসহ সারাদেশে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। কনকনে শীতের তীব্রতা ক্ষানিকটা হ্রাস পাওয়ায় ফাগুনের নাতিশীতোষ্ণতা অনুভূত হচ্ছিল। গতকালও রাজধানীতে দিনভর ছিল রোদের উষ্ণতা। গত দুইদিন দেশের কোথাও শৈত্য প্রবাহ ছিল না। যদিও আজ সকাল থেকে বিভিন্ন শীত দাপট দেখাতে শুরু করেছে। একদিনের ব্যবধানেই তাপমাত্রা ২ ডিগ্রি কমে সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিন্ম তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি থেকে কমে হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,এখনি শীতকে বিদায় বলার সময় আসেনি। আজ রবিবার থেকে আবারও সকালে দেশের অধিকাংশ অঞ্চলের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিন বিভাগের ২৮ জেলায় হালকা বৃষ্টি অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। গতকালও সিলেটসহ কয়েকটি জায়গায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, সহসা শীত বিদায় নিচ্ছে না। এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক-দুই দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ক্রমান্বয়ে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। চলতি ফেব্রুয়ারি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার শঙ্কা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন