News71.com
 Bangladesh
 04 Feb 24, 10:19 AM
 152           
 0
 04 Feb 24, 10:19 AM

ডলারের সংকট মেটাতে ব্যাংক সুদহারের সীমা সংশোধন॥

ডলারের সংকট মেটাতে ব্যাংক সুদহারের সীমা সংশোধন॥

নিউজ ডেস্কঃ ডলারের মজুত বাড়াতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বৈদেশিক ঋণের বার্ষিক সব সুদহারের সীমা সংশোধন করেছে। এখন থেকে সুদহারের সঙ্গে ৪ শতাংশ পর্যন্ত মার্কআপ বা মার্জিন যুক্ত করে গ্রাহককে ঋণ দিতে পারবে, যা আগে ছিল ৩ দশমিক ৫ শতাংশ। ব্যাংকাররা বলছেন, এর ফলে স্থানীয় ব্যাংক বিদেশ থেকে আগের চেয়ে বেশি সুদ দিয়ে তহবিল আনতে পারবে। এর বাইরেও দেশে ডলারের প্রবাহ বাড়াতে ডলার বন্ডের সুদহারও সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ বন্ডে প্রবাসী ও বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকেরা বিনিয়োগ করে থাকেন। মোটকথা, নানাভাবে সরকার মরিয়া হয়ে ডলারের প্রবাহ বাড়ানোর চেষ্টা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন