News71.com
 Bangladesh
 02 Feb 24, 10:22 PM
 197           
 0
 02 Feb 24, 10:22 PM

আমদানির খবরে দাম কমেছে আলুর॥ দিনাজপুরের খুচরা বাজারে কেজি ২৫ টাকা

আমদানির খবরে দাম কমেছে আলুর॥ দিনাজপুরের খুচরা বাজারে কেজি ২৫ টাকা


নিউজ ডেস্কঃ ভারত থেকে আলু আমদানির খবরে দিনাজপুরের হিলিতে খুচরা বাজারে কমেছে আলুর দাম। কেজি প্রতি ৫ টাকা কমে বর্তমানে দেশি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। তবে দেশি পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৬৮ টাকা দরেই বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন ভারত থেকে আলু আমদানি হবে এমন সংবাদে মোকামগুলোতে কমেছে আলুর দাম। ক্রেতাদের অভিযোগ ভারত থেকে আলু আমদানির কারণে দাম কমেছে; যার জন্য ভারত থেকে পেঁয়াজ আমদানি দ্রুত করতে হবে। তাহলে রমজান মাসে পেঁয়াজের বাজার অনেকটাই কম থাকব। শুক্রবার দুপুরে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা মোস্তাফিজুর রহমান বলেন, ভারত থেকে আলু আসার খবরে দাম কমেছে। এতে আমাদের সাধারণ মানুষদের অনেক উপকার হয়েছে। তবে পেঁয়াজের দাম এখনো কমেনি। আমরা চাই ভারত থেকে সরকার পেঁয়াজ আমদানি করুক। তাহলে পেঁয়াজের দামও অনেক কমে যাবে। কারণ সামনে রমজান মাস পেঁয়াজের চাহিদা বেশি থাকে, আর এ সুযোগটা কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বৃদ্ধি করে। এতে করে কষ্ট পোহাতে হয় সাধারণ মানুষদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন