News71.com
 Bangladesh
 02 Feb 24, 09:28 PM
 130           
 0
 02 Feb 24, 09:28 PM

জাপার কার্যালয় ‘দখল’ করে সংবাদ সন্মেলন রওশনপন্থীদের॥

জাপার কার্যালয় ‘দখল’ করে সংবাদ সন্মেলন রওশনপন্থীদের॥

নিউজ ডেস্কঃ ঘণ্টা দেড়েকের জন্য জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয় ‘দখলে’ নিয়ে সংবাদ সম্মেলন করেছে রওশন এরশাদপন্থীরা। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর কাকরাইলের কার্যালয়ে যান তাঁরা। দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর কার্যালয়ে প্রবেশ করেন। সকাল ১০টার দিকে তাঁরা কার্যালয় ছেড়ে যান। এরপর জাপা চেয়ারম্যান জিএম কাদেরের অনুসারীরা কার্যালয় ‘দখলে’ নেন। জাপার দপ্তর সম্পাদক মাহবুব আলম সন্ধ্যায় বলেছেন, সকালে ৩০ থেকে ৩৫ জন লোক কার্যালয়ের ফটকে কড়া নাড়েন। ছুটির দিনের সকাল হওয়ায়, ওই সময়ে কর্মচারীরা ছাড়া কেউ ছিল না। নেতাকর্মীরা না থাকার সুযোগে বহিরাগতরা কার্যালয়ে প্রবেশ করে। পরে তারা নিজে থেকেই চলে গেছে। এরপর নেতাকর্মীরা এসেছেন, কার্যালয়েই রয়েছেন। বেদখল বা পুনর্দখলের প্রশ্ন আসছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন