News71.com
 Bangladesh
 02 Feb 24, 05:40 PM
 101           
 0
 02 Feb 24, 05:40 PM

রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভালো দিক বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ॥সেতুমন্ত্রী

রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভালো দিক বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ॥সেতুমন্ত্রী


নিউজ ডেস্কঃ বিএনপি নির্বাচন নিয়ে কী বলবে ও করবে তা নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচন নিয়ে কী বলবে ও করবে এটা নিয়ে আমরা চিন্তিত না। বিশ্বব্যাপী দ্রব্যমূল্য নিয়ে অস্থিরতা চলছে। আমরাও দ্রব্যমূল্য নিয়ে চিন্তিত। কাজ করছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে। তবে বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও দেশের মানুষ ভালো আছে। খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। এটা অস্থিরতার মধ্যে ভালো দিক।’


তিনি আরো বলেন, বিএনপির দেশে-বিদেশে বন্ধু আছে। এখন নির্বাচনে অংশ নেয়নি, আন্দোলনে ব্যর্থ। তাদের তো বিদেশি বন্ধুদের কাছে মুখ রক্ষার বিষয় আছে। তেমনি কর্মীদের ক্ষমতার লোভ দেখিয়েছে। বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে অংশ নেয়নি। তারা নিজেদের প্রাসঙ্গিকতা হারিয়েছে। নির্বাচনকে ঘিরে বিএনপি কী প্রতিক্রিয়া দেখাল তা নিয়ে বিচলিত নয় সরকার উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এখন সরকারের মূল লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন