
নিউজ ডেস্কঃ সম্প্রতি যশোর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য রইশুদ্দীনের নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারত। আজ বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। এ সময় সেহেলি সাবরীন বলেন, গত ২৪ জানুয়ারি সীমান্তে বিজিবির সিপাহি রইশুদ্দীনের নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে লক্ষ্যে এক যোগে কাজ করবে বিজিবি-বিএসএফ। তিনি বলেন, লিবিয়াতে আটক আরও ১৩৯ জন বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মিয়ানমারের রাখাইনের চলমান সংঘাত তাদের আভ্যন্তরীণ বিষয়। এতে যেন বাংলাদেশে কোনো প্রভাব না পড়ে সেদিকে নজর রাখা হয়েছে।