News71.com
 Bangladesh
 01 Feb 24, 09:35 PM
 135           
 0
 01 Feb 24, 09:35 PM

মিয়ানমার সীমান্তে চলছে তুমুল সংঘর্ষ॥ আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কায় সতর্ক বিজিবি

মিয়ানমার সীমান্তে চলছে তুমুল সংঘর্ষ॥ আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কায় সতর্ক বিজিবি


নিউজ ডেস্কঃ মিয়ানমারে আকাশ, স্থল ও নৌপথে তুমুল সংঘর্ষ চলছে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহীদের মাঝে। বাংলাদেশ সীমান্ত এলাকায় মিয়ানমার সেনাদের আর মাত্র দুটি সীমান্ত চৌকি টিকে আছে। এর মধ্যে কিছু রোহিঙ্গা ডিঙি নৌকা করে নাফ নদীতে অবস্থান করছে। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) রোহিঙ্গাদের কোনো বাধা দিচ্ছে না। এতে ওই এলাকায় বাংলাদেশিদের মাঝে আরও রোহিঙ্গা অনুপ্রবেশের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি।

জানা গেছে, সীমান্তের ৩৪ নম্বর সীমান্ত পিলার এলাকা থেকে ৫৫/৫৬ নম্বর সীমান্ত পিলার পর্যন্ত ৭৫ কিলোমিটারের ৯০ শতাংশ সীমান্ত এলাকা বিদ্রোহী আরকান আর্মিদের দখলে রয়েছে। দীর্ঘ দুই বছর লড়াইয়ের পর এখন বাকি মাত্র ৫ কিলোমিটার এলাকা দখলে নেওয়া বাকি রয়েছে তাঁদের। যেখানে মিয়ানমার অংশে সরকারি বাহিনীর সীমান্ত চৌকি রয়েছে ২টি মাত্র। এই দুইটি পয়েন্টের ১টি হলো তুমব্রু রাইট ক্যাম্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন