News71.com
 Bangladesh
 31 Jan 24, 11:38 PM
 137           
 0
 31 Jan 24, 11:38 PM

নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বিশ্ব ইজতেমা ময়দান॥ আইজিপি

নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বিশ্ব ইজতেমা ময়দান॥ আইজিপি

 

 

 

নিউজ ডেস্কঃ বিশ্ব ইজতেমা ময়দান নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের রয়েছে। আজ বুধবার সকালে টঙ্গীর বিশ্ব ইজতেমায় পুলিশের কন্ট্রোল রুমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

 

আইজিপি বলেন, ইজতেমাস্থলের নিরাপত্তায় প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য থাকবেন। এছাড়া, বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ডগ স্কোয়াড, বিস্ফোরক দ্রব্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত টিম, ক্রাইম সিন ভ্যান, চুরি, ছিনতাই ও পকেটমার প্রতিরোধে টিম, নৌ টহল এবং হেলিকপ্টার টহল থাকবে। রেলওয়ে স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ইজতেমা ময়দানের প্রবেশ ও প্রস্থান পথ এবং কৌশলগত পয়েন্টসমূহে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি, নাইট ভিশনসহ আইপি ক্যামেরা, ভিডিও ক্যামেরা থাকবে। ওয়াচ টাওয়ার স্থাপনের মাধ্যমে পুরো ইজতেমা ময়দানের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন