News71.com
 Bangladesh
 27 Jan 24, 07:38 PM
 111           
 0
 27 Jan 24, 07:38 PM

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।। বাণিজ্য প্রতিমন্ত্রী

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।। বাণিজ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ অগ্রাধিকার দিয়েছেন। এ বিষয়ে তাঁর (প্রধানমন্ত্রী) নির্দেশনা অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।  তিনি আজ শনিবার টাঙ্গাইলের নাগরপুর ও মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কয়েকটি স্থানে যমুনা নদীর ভাঙ্গন ঠেকাতে নদীর বাঁ পাশের তীর বরাবর ৬ কিলোমিটার দৈর্ঘ্যরে ‘জিও ব্যাগ ফেলা’ কার্যক্রমের উদ্বোধনের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।  করোনা (কভিড-১৯) মহাসংকটের পর ইউক্রেন-রাশিয়া এবং ইজরাইল-ফিলিস্তিন যুদ্ধের কারণে পণ্য পরিবহনে জাহাজ চলাচল বিঘিœত হওয়ায় সারবিশ্বে  দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘যার প্রভাব আমাদের দেশেও পড়েছে। সরকার সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে নিত্য-প্রয়োজনীয় পণ্যের দাম নাগালে রাখার চেষ্টা করছে।’

আহসানুল ইসলাম টিটু এ সময় জানান, সরকার ব্যবসায়ীদের সবধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে, কিন্তু কেউ অন্যায়ভাবে অতি মুনাফার লোভে দাম বাড়ানোর চেষ্টা করলে, তাদের বিরুদ্ধেও সরকার কঠোর ব্যবস্থা নেবে। আসন্ন রমজান চিনি-তেল এবং খেজুরসহ অন্যান্য নিত্য-প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘পবিত্র এই মাসে বিশ্বের সকল মুসলিম দেশ পণ্যের দাম কমিয়ে দেয় আর আমরা বাড়িয়ে দেই’।  এই প্রবণতা থেকে বেরিয়ে আসার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।  পরে প্রতিমন্ত্রী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলাধীন সলিমাবাদ, বলরামপুর ও নিশ্চিন্তপুর এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলাধীন চরকাটারি এলাকায় যমুনা নদীর ভাঙ্গন ঠেকাতে যমুনা নদীর বাঁ পাশের তীর বরাবর ৬ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট নদী তীর প্রতিরক্ষামূলক জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন