News71.com
 Bangladesh
 26 Jan 24, 11:08 PM
 127           
 0
 26 Jan 24, 11:08 PM

পাল্টে যাচ্ছে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি॥

পাল্টে যাচ্ছে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি॥

নিউজ ডেস্কঃ গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসছে। আজ শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ২৪ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ার এ তথ্য জানিয়েছেন। ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতামতকে গুরুত্ব দিয়ে ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩১ জানুয়ারি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মেলনকক্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় পরিবর্তিত ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও সময়সূচি পুনর্নির্ধারণ করা হবে।’ এর আগে বলা হয়েছিল, চলতি বছর সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৮ মার্চ। এদিন ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৯ মার্চ ‘বি’ ইউনিটের (মানবিক) এবং ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন