News71.com
 Bangladesh
 26 Jan 24, 11:13 AM
 116           
 0
 26 Jan 24, 11:13 AM

নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে বিশ্বের প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করল যুক্তরাষ্ট্র॥

নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে বিশ্বের প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করল যুক্তরাষ্ট্র॥

আন্তর্জাতিক ডেস্কঃ নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে এবং অক্সিজেন না দিয়ে বিশ্বের প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করেছে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্য। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কেনেথ ইউজিন স্মিথ নামে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই পদ্ধতি। মূলত মারণ ইনজেকশন ব্যবহারের বদলে মৃত্যুদণ্ডের পদ্ধতি আরও সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আলাবামার গভর্নর কে আইভি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাইট্রোজেন গ্যাসের সাহায্যে শ্বাস রোধ করে প্রথম মৃত্যুদণ্ড সম্পন্ন করা হয়েছে। এর মাধ্যম দেশ মারণ ইনজেকশনের একটি সহজ বিকল্পের দিকে অগ্রসর হচ্ছে। মার্কিন এই অঙ্গরাজ্য সরকারের দাবি, এটি মৃত্যুদণ্ড কার্যকর করার সবচেয়ে কম বেদনাদায়ক ও মানবিক পদ্ধতি হিসেবে মানুষের কাছে পরিচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন