News71.com
 Bangladesh
 25 Jan 24, 09:06 PM
 120           
 0
 25 Jan 24, 09:06 PM

হাইকোর্টের আদেশ লংঘন করায় অগ্রণী ব্যাংকের এমডিসহ ৫ কর্মকর্তার জেল॥

হাইকোর্টের আদেশ লংঘন করায় অগ্রণী ব্যাংকের এমডিসহ ৫ কর্মকর্তার জেল॥

নিউজ ডেস্ক: হাইকোর্টের আদেশ লংঘন করায় অগ্রণী ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে তিন মাসের দেওয়ানি কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। মুন ইন্টারন্যাশনাল প্রিন্টিং প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি একেএম আসাদুজ্জামানের একক বেঞ্চ মঙ্গলবার এ সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোরশেদুল কবির, উপব্যবস্থাপনা পরিচালক-১ ওয়াহিদা বেগম, উপব্যবস্থাপনা পরিচালক-২ শ্যামল কৃষ্ণ সাহা, জেনারেল ম্যানেজার ফজলুল করিম এবং প্রিন্সিপাল শাখার বর্তমান ব্যবস্থাপক একেএম ফজলুল হক।

আবেদনকারীপক্ষে ছিলেন আইনজীবী নুরুল আমীন। অগ্রণী ব্যাংকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শামীম খালেদ আহমেদ। আইনজীবী নুরুল আমীন ব্যাংক কর্মকর্তাদের সাজার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বুধবার আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট ৫ জনকে তিন মাসের দেওয়ানি কারাদণ্ড দিয়েছেন। তাদেরকে রায় পাওয়ার এক মাসের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এ ছাড়া ৫ জনের নিজস্ব সম্পত্তি ক্রোক করতেও আদালত নির্দেশ দিয়েছেন বলে।

জানা যায়, রাজধানীর বাণিজ্যিক এলাকা দিলকুশায় ২২ তলা মুন টাওয়ার নামে একটি ভবন নির্মাণ করা হয় অগ্রণী ব্যাংক থেকে ২৩১ কোট ৪৭ লাখ টাকা ঋণ নিয়ে। পরবর্তীতে ওই ভবনের ৯৮ হাজার ২৩৫ বর্গফুট (১২,১৩ ও ১৪ তলা এবং ৬ষ্ট তলার ৫ হাজার বর্গফুট) কিনে নেয় অগ্রণী ব্যাংক। আর ঋণের বিপরীতে এই টাকা সমন্বয় করে ব্যাংক কর্তৃপক্ষ। তবে প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক বদলি হলে নতুন কর্মকর্তা এসেই মুন টাওয়ারের মালিকের কাছে ঋণের বিপরীতে ১৯ কোটি ৭৭ লাখ টাকা দাবি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন