News71.com
 Bangladesh
 25 Jan 24, 08:38 PM
 114           
 0
 25 Jan 24, 08:38 PM

দেশে শৈত্যপ্রবাহের বিস্তৃতি কমেছে, তবে কমেনি শীত॥

দেশে শৈত্যপ্রবাহের বিস্তৃতি কমেছে, তবে কমেনি শীত॥


নিউজ ডেস্কঃ চলতি শীত মৌসুমে মঙ্গলবার দেশের সর্বোচ্চ ৪৩ জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ থাকলেও গতকাল বুধবার তা কমে ১৮ জেলায় নেমে এসেছে। কমেছে শৈত্যপ্রবাহের তীব্রতাও, বেড়েছে দিনের তাপমাত্রা। কিন্তু সে তুলনায় শীতের অনুভূতি তেমন কমেনি। দেশের কোথাও কোথাও হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আজ বৃহস্পতিবারও দেশের চার বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শৈত্যপ্রবাহের বিস্তৃতি কমলেও কমেনি শীতআবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘চলমান শৈত্যপ্রবাহ আগামীকাল (আজ) একই রকম থাকতে পারে কিংবা দু-এক জায়গা থেকে কমতে পারে। আবার যেসব জায়গায় বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে সেসব জায়গায় রাতের তাপমাত্রা কমবে।’ আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল রংপুর (আট জেলা) ও রাজশাহী (আট জেলা) বিভাগের সব জেলা এবং কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা ওপর দিয়ে মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন