News71.com
 Bangladesh
 23 Aug 23, 07:41 PM
 250           
 0
 23 Aug 23, 07:41 PM

রাজধানীতে কালো পতাকা মিছিলের রুট জানাল বিএনপি

রাজধানীতে কালো পতাকা মিছিলের রুট জানাল বিএনপি

নিউজ ডেস্কঃ সরকার পতদ্যাগের এক দফা দাবিতে আগামী ২৫ আগস্ট রাজধানীতে যে দুটি কালো পতাকা মিছিল করবে তার রুটজানিয়েছে বিএনপি। বুধবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কমিশনারের কাছে ঢাকা মহানগরউত্তর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে পৃথক দুটি চিঠি দিয়ে এই রুটে মিছিল করার অনুমতি চাওয়া হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্ববায়ক কমিটির (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সদস্য বি এম রাজ্জাক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, তাদের কমিটির উদ্যোগে কালো পতাকা মিছিলটি শ্যামলী স্কয়ার-রিংরোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহানরোড-মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বছিলা চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

উভয় চিঠিতে গণমিছিলের অনুমতি প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার জন্য ডিএমপি কমিশনারকে অনুরোধ জানানো হয়েছে। দুটিকালো পতাকা মিছিলই বিকেল ৩টায় শুরু হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।তবে ওই চিঠিতে কালো পতাকা মিছিলেরপরিবর্তে গণমিছিল উল্লেখ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন