News71.com
 Bangladesh
 23 Aug 23, 02:56 PM
 223           
 0
 23 Aug 23, 02:56 PM

মৃত্যুশয্যায় বিচারপতি শামছুল হুদা মানিক, দেখা করতে চান প্রধানমন্ত্রীর সঙ্গে

মৃত্যুশয্যায় বিচারপতি শামছুল হুদা মানিক, দেখা করতে চান প্রধানমন্ত্রীর সঙ্গে

নিউজ ডেস্ক: ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে লাইফসাপোর্টে মৃত্যুর প্রহর গুনছেন গোপালগঞ্জ আওয়ামীলীগের চির পরিচিত মুখ বিচারপতি শামছুল হুদা মানিক। নিঃসঙ্গ সময় কাটাচ্ছেন এক সময়ের এই ত্যাগী নেতা। সন্তানেরা ছাড়া এখন তাকে দেখার আর কেউ নেই। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন বিচারপতি শামছুল হুদা মানিক। দীর্ঘ একুশ বছর গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক পথে থেকে দলকে আগলে রেখেছিলেন এই নিবেদিত প্রাণ। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে হাইকোর্টের বিচারপতি পদে শপথ গ্রহণ করেন। আপীল বিভাগের বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করার পরেও দীর্ঘদিন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।রাজনীতিবিদদের রাস্তায় পিটিয়ে বিএনপি আমলে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন ডিসি কোহিনুর। ২০০৬ সালের ১২ মার্চ পুলিশের হাতে পিকেটার সন্দেহে নির্দয় ভাবে নির্যাতনের শিকার হন বিচারপতি শামছুল হুদার কন্যা শাহীন সুলতানা শান্তা। এরপর পুলিশের বিতর্কিত ডিসি কোহিনুরের বিরুদ্ধে মামলা করেন শান্তা।

একুশে আগস্ট গ্রেনেড হামলায় আংশিক শ্রবণশক্তি হারানো শান্তা জানান যে, বিচারপতি হবার পর স্বাভাবিক ভাবেই নৈতিক দিক থেকে রাজনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন আমার বাবা। তবে অবসরের পর সবসময় দল এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভাবতেন তিনি। এবার অসুস্থ হওয়ার পর আমাদের বলেন, দেখিস আমার নেত্রী শেখ হাসিনা ঠিক আমাকে দেখতে আসবেন! রাজনীতিতে একবার কেউ পেছনে পড়লে তাকে আর কেউ মনে রাখেনা কিন্তু আমার নেত্রী এমন নন। কত শতবার আব্বার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে তার কোন হিসাব নেই।

তিনি আরও বলেন, আমার পিতার সর্বশেষ ইচ্ছে মৃত্যুর পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী তাকে একবার এসে দেখে যাক। যেহেতু তার নিজের সে শক্তিটুকু আর হয়ে উঠছেনা যে তিনি নিজে গিয়ে দেখে আসবেন! তিনি বর্তমানে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে লাইফসাপোর্টে মৃত্যুর প্রহর গুনছেন। সন্তানেরা ছাড়া নেই অন্য কোন দর্শনার্থী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন