News71.com
 Bangladesh
 21 Aug 23, 01:22 PM
 229           
 0
 21 Aug 23, 01:22 PM

আদালতের রায়ে কুমিল্লার লুটেরচর ইউনিয়নের ভোট পূনঃগণনা করে চেয়ারম্যান হলেন মোজাম্মেল হক॥

আদালতের রায়ে কুমিল্লার লুটেরচর ইউনিয়নের ভোট পূনঃগণনা করে চেয়ারম্যান হলেন মোজাম্মেল হক॥

 

 

 

নিউজ ডেস্ক: ২০২১ সালের ১১ নভেম্বর কুমিল্লা জেলার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সানাউল্লাহ শিকদারকে ৩৬ ভোটে বিজয়ী ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা। বিষয়টি মেনে নিতে পারেননি পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোজাম্মেল হক। পরে আদালতে ভোট পূনঃগননার মামলা করেন তিনি। দীর্ঘ শুনানী শেষে গতকাল আদালতের নির্দেশে পুনরায় ভোট গণনার মাধ্যমে ২৮ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মামলাকারী। রোববার এই রায় ঘোষণা করেন কুমিল্লা সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার। 

 

জানা গেছে, ফলাফলে কারচুপির অভিযোগে করা মামলার দীর্ঘ দিন শুনানি শেষে গত ১৩ ও ১৬ আগস্ট দুই দফা উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে আদালতে ভোট গণনা করা হয়। এতে স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হকের প্রতীকে ২৮ ভোট বেশি পাওয়া যায়। এর ফলে মোহাম্মদ সানাউল্লাহ শিকদারের চেয়ারম্যান পদ বাতিল করা হয়। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোজাম্মেল হকের পক্ষে রায়ের তথ্য সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। মোজাম্মেল হকের আইনজীবী মাসুদ সালাউদ্দিন জানান, নির্বাচনের পরপরই নৌকার প্রার্থী মোহাম্মদ সানাউল্লাহ শিকদারকে ৩৬ ভোটে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু ফলাফল ঘোষণায় কারচুপির অভিযোগ তুলে ভোট পুনরায় গণনার দাবিতে একই বছরের ১৪ ডিসেম্বর আদালতে মামলা করেন স্বতন্ত্র প্রার্থী। সদ্য বিজয়ী চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ‘আদালত যে মানুষের শেষ ভরসা– তাই আজ প্রমাণ হলো।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন