News71.com
 Bangladesh
 20 Aug 23, 12:30 PM
 144           
 0
 20 Aug 23, 12:30 PM

শফিউদ্দিন শামীম এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান

শফিউদ্দিন শামীম এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান

নিউজ ডেস্ক: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এ জেড এম শফিউদ্দিন (শামীম) ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ১৬ আগস্ট  ব্যাংকের ১৬৯তম পর্ষদ সভায় তিনি সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হন। শফিউদ্দিন (শামীম) কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে এক ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১০ জানুয়ারি, ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন। কুমিল্লা জিলা স্কুল থেকে মাধ্যমিক ও কুমিল্লা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ^বিদ্যালয় থেকে মার্কেটিংয়ে ¯œাতক ও স্নাতকোত্তর (প্রথম শ্রেণি) এবং যুক্তরাজ্যের ওয়েস্ট স্কটল্যান্ড বিশ^বিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তাঁর হাত ধরে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এসকিউ গ্রুপ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন