News71.com
 Bangladesh
 20 Aug 23, 10:32 AM
 216           
 0
 20 Aug 23, 10:32 AM

সিলেটে ১২ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

সিলেটে ১২ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

নিউজ ডেস্কঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট ছাত্রলীগের ১২ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) রাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এতে বলা হয়, জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে ৩ উপজেলায় ১২ জনকে নিজ নিজ সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হল। 

তন্মধ্যে গোয়াইনঘাট উপজেলায় ৩জন, গোলাপগঞ্জ উপজেলায় ২জন, গোলাপগঞ্জ পৌরসভায় ১জন ও কানাইঘাট উপজেলায় ৬জন।  

অব্যাহতিপ্রাপ্তরা হলেন - গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুল মুরসালিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সাগর, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জুবায়ের আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মুন্না, সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমাদ তারেক, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার আহমেদ, উপ-আপ্যায়ন সম্পাদক মাহফুজ আব্বাস, সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদ, ধর্ম সম্পাদক মামুন আহমদ, সহ-সম্পাদক মুর্শেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন ও গোলাপগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সহ সভাপতি এহসান আহমদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন