
নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশের সময় আগামী ৩১ আগস্টের পরিবর্তে ১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আগামী ০১ সেপ্টেম্বর বিকেল তিনটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই সমাবেশের আয়োজন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।