News71.com
 Bangladesh
 14 Aug 23, 01:58 PM
 198           
 0
 14 Aug 23, 01:58 PM

শোকদিবসে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী॥ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

শোকদিবসে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী॥ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে শেষ হয়েছে সকল প্রস্তুতি। টুঙ্গিপাড়া সহ গোপালগঞ্জ জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে মঙ্গলবার সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ৩ বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবেন।

 

 শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১১টা ৫ মিনিটে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন বঙ্গবন্ধু কন্যা। এর পর গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে সমাধিসৌধ কমপ্লেক্সে শেষ হয়েছে সকল প্রস্তুতি। সমাধি সৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন ও সমাধিসৌধ কমপ্লেক্সে করা হয়েছে শোভাবর্ধন। মিলাদ মাহফিলের জন্য তৈরি করা হয়েছে মঞ্চ। জাতীর জনকের সমাধি সৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় কর্মসূচি শেষে জাতীয় শোক দিবসের বিনম্র শ্রদ্ধা জানাবে গোটা জাতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন