
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশ চীনের খপ্পরে পড়েছে। সংবিধানের বাইরে গিয়ে সমঝোতার সুযোগ নেই, সরকার পতনের দাবি নিয়ে কোনো সমঝোতা হবে না বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার (১৩ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন দুই কংগ্রেসম্যানের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, খুব ভালো আলোচনা হয়েছে। নির্বাচনি সরকার ইস্যুতে সমঝোতার কোনো পথ আছে কি না জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্রি ফেয়ার নির্বাচন করতে প্রধানমন্ত্রী অঙ্গীকারবদ্ধ। সব দলের মধ্যে ঐকমত্য হলে সহিংসতামুক্ত নির্বাচন হবে, এর জন্য সবার আন্তরিকতা লাগবে। যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনে বেশি লোক ভোট দেবে- বৈঠকে এ কথাও উল্লেখ করে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।