News71.com
 Bangladesh
 18 Jul 23, 07:14 PM
 179           
 0
 18 Jul 23, 07:14 PM

কি‌শোরগ‌ঞ্জে পু‌লিশ-‌বিএন‌পি সংঘর্ষ ।। আহত শতাধিক

কি‌শোরগ‌ঞ্জে পু‌লিশ-‌বিএন‌পি সংঘর্ষ ।। আহত শতাধিক

নিউজ ডেস্কঃ  কি‌শোরগ‌ঞ্জে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুলাই) দুপু‌রে শহ‌রের রথ‌খোলা এলাকায় এ ঘটনা ঘ‌টে।

 

বিএনপি নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, কে‌ন্দ্রীয় কর্মসূচির অংশ হি‌সেবে শহ‌রের গুরুদয়াল সরকারি ক‌লেজ মাঠ বিএনপির কে‌ন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য শেখ মু‌জিবুর রহমান ইকবাল, জেলা বি‌এন‌পির সভাপ‌তি মো. শ‌রিফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলা‌মের নেতৃ‌ত্বে সরকার পত‌নের এক দফা দা‌বি‌তে এক‌টি মি‌ছিল বের হয়। মি‌ছিল‌টি রথ‌খোলা মা‌ঠে গি‌য়ে শেষ হওয়ার কথা ছি‌ল। কিন্তু দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে রথ‌খোলা এলাকায় মা‌ঠে প্রবেশ না ক‌রে পু‌লি‌শের ব্যারিকেড ভেঙে সাম‌নে যাওয়ার চেষ্টা ক‌রে। এ সময় পু‌লিশ বাধা দি‌লে পু‌লিশ‌কে লক্ষ্য ক‌রে ইটপাট‌কেল নি‌ক্ষেপ করা হ‌লে দু-প‌ক্ষের ম‌ধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন