
নিউজ ডেস্কঃ ঝালকাঠিতে তেলবাহী জাহাজ বিস্ফোরণে নিখোঁজদের খোঁজে সুগন্ধা পাড়ে স্বজনদের কান্নার রোল। নদী পাড়ে রাতেও খুঁজে ফিরেছেন স্বজনরা।শনিবার (০১ জুলাই) খবর পেয়ে ঘটনাস্থলে তিন নিখোঁজের স্বজনরা রাতে ছুটে আসে। বরিশাল হাসপাতালসহ কোথায় তাদের খুঁজে পাওয়া যায়নি। ছবি দেখিয়ে সুগন্ধা পাড়ে খুঁজে ফিরছেন তারা।স্বজনদের সূত্রে নিখোঁজদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন, জাহাজের মাস্টার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুহুল আমীন খান, সুপার ভাইজার চাদপুর জেলার মাসুদুর রহমান বেলাল এবং চালক পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আকরাম হোসেন। নিখোঁজ আরও একজনের নাম এখন জানা যায়নি।নিখোঁজ সুপার ভাইজার মাসুদুর রহমান বেলালের শ্যালক আলিমুজ্জামান শিমু ও চাচাতো ভাই মো. আলাউদ্দিন জানান, মাসুদুর রহমান বেলাল ইঞ্জিন রুমে ছিলেন। বিস্ফোরণে জাহাজের পেছনের অংশের সঙ্গে উঠে গিয়ে তিনি হয়ত নিখোঁজ হয়েছেন।