News71.com
 International
 20 Jul 16, 11:19 AM
 481           
 0
 20 Jul 16, 11:19 AM

হত্যা মামলায় পারিবারিক ক্ষমা'র সুবিধা পাচ্ছেন না পাকিস্তানি মডেল কান্দিল বালোচের ভাই

হত্যা মামলায় পারিবারিক ক্ষমা'র সুবিধা পাচ্ছেন না পাকিস্তানি মডেল কান্দিল বালোচের ভাই

আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত মডেল কান্দিল বালোচ হত্যাকাণ্ডে পারিবারিক ক্ষমার সুযোগ পাবে না কান্দিল বালোচের ঘাতক ভাই ওয়াসিম আজিম। এমনই একটা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সরকার।

পারিবারিক ‘সম্মান রক্ষার্থে’ প্রতি বছরে ৫০০ শতাধিক খুনের ঘটনা ঘটে পাকিস্তানে। আর এদের মধ্যে অধিকাংশই হচ্ছে নারী। তবে নিহতের পরিবার ‘ক্ষমা’ করে দিলেই আইনের ফাঁক গলে বেরিয়ে যান খুনিরা। পাকিস্তানের ইতিহাসে রীতিমতো বিরল পদক্ষেপে কান্দিল বালোচ হত্যায় সেই পারিবারিক ক্ষমার সম্ভাবনা আটকে দেওয়া হল।

আবার, এর আগে গত শুক্রবার রাতে পঞ্জাব প্রদেশের মুলতানে নিজের বাড়িতেই খুন হন কান্দিল বালোচ। বিতর্কিত এই মডেলকে পরিবারের সম্মান রক্ষার্থে খুন করা হয়েছে। এজন্য পুলিশের হাতে গ্রেফতার তার ভাই মোহাম্মদ ওয়াসিম আজিম দাবি করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন