News71.com
 International
 20 Jul 16, 01:54 AM
 482           
 0
 20 Jul 16, 01:54 AM

ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্স থেকে বের করে দেওয়া হলো বাংলাদেশের জামায়াত নেতাকে ।।

ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্স থেকে বের করে দেওয়া হলো বাংলাদেশের জামায়াত নেতাকে ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে আজ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে। এর একপর্যায়ে জামায়াতে ইসলামীর প্রতিনিধি আবু বকর মোল্লাকে সিকিউরিটি পুলিশ দিয়ে বের করে দেওয়া হয় ।

জামায়াতের প্রতিনিধি আবু বকর মোল্লা দলটির ইউরোপীয় মুখপাত্র বলে জানা গেছে। তিনি সেমিনারে ফ্লোর নিয়ে জামায়াতের পক্ষে বক্তব্য রাখতে শুরু করলে সেখানে উপস্থিত যুক্তরাজ্য আওয়ামিলীগের নেতারা একযোগে অনুষ্ঠানের চেয়ার আন মেইন এমপি'র দৃষ্টি আকর্ষণ করেন ।

আওয়ামিলীগ নেতারা বলেন, একটি যুদ্ধাপরাধী সংগঠনের প্রতিনিধিকে আমন্ত্রণ জানালে আওয়ামিলীগ ভবিষ্যতে এ ধরনের আয়োজনে অংশ নেবে না। তাদের এই হুঁশিয়ারির জবাবে আন মেইন এমপি জানান, জামায়াতের এই প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন